ঢাকার কণ্ঠ
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬। ০৫:১৬ মিনিট

রাষ্ট্রপতি পদে কার নাম? বিএনপির শীর্ষ নেতৃত্বের বক্তব্যে নতুন ইঙ্গিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। বিভিন্ন নাম আলোচনায় থাকলেও বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যে দলীয় নেতৃত্ব থেকেই রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ার পক্ষে অবস্থানের ইঙ্গিত মিলেছে।

শনিবার (২৫ জুলাই) বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা গণমাধ্যমে বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এ বিষয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি যাকে মনোনয়ন দেবে, তার নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করছেন দলটির নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান স্পষ্ট রয়েছে এবং সংসদে বিএনপি যে প্রার্থীকে মনোনয়ন দেবে, তিনিই নির্বাচিত হবেন বলে তাদের প্রত্যাশা।

একই ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে দলের পরীক্ষিত ও রাজনৈতিকভাবে অভিজ্ঞ নেতৃত্বের মধ্য থেকে কাউকে মনোনয়ন দেওয়া উচিত। তার মতে, রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা রাষ্ট্রপতির দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনও জানিয়েছেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং দলীয় আলোচনার মাধ্যমেই রাষ্ট্রপতি পদে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।

রাজনৈতিক মহলে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নাম আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বিষয় : বিএনপি রাষ্ট্রপতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি পদে কার নাম? বিএনপির শীর্ষ নেতৃত্বের বক্তব্যে নতুন ইঙ্গিত

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। বিভিন্ন নাম আলোচনায় থাকলেও বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যে দলীয় নেতৃত্ব থেকেই রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ার পক্ষে অবস্থানের ইঙ্গিত মিলেছে।

শনিবার (২৫ জুলাই) বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা গণমাধ্যমে বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এ বিষয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি যাকে মনোনয়ন দেবে, তার নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করছেন দলটির নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান স্পষ্ট রয়েছে এবং সংসদে বিএনপি যে প্রার্থীকে মনোনয়ন দেবে, তিনিই নির্বাচিত হবেন বলে তাদের প্রত্যাশা।

একই ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে দলের পরীক্ষিত ও রাজনৈতিকভাবে অভিজ্ঞ নেতৃত্বের মধ্য থেকে কাউকে মনোনয়ন দেওয়া উচিত। তার মতে, রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা রাষ্ট্রপতির দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনও জানিয়েছেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং দলীয় আলোচনার মাধ্যমেই রাষ্ট্রপতি পদে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।

রাজনৈতিক মহলে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নাম আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত