পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন। দায়িত্ব ছাড়ার পর তিনি রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে রওনা হন।
রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।
এর আগে ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেও তিনি প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সাংবিধানিক দায়িত্বের পাশাপাশি রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে অংশ নেন। পদত্যাগের মধ্য দিয়ে তার রাষ্ট্রপতির দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এবং রোববার বঙ্গভবন ছাড়ার মাধ্যমে সরকারি বাসভবনেও তার অবস্থানের ইতি হয়।
মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা গেছে, চিকিৎসার উদ্দেশ্যে শিগগিরই দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের।
বিষয় : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন