রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহের জন্য লাইনে অপেক্ষমাণ মানুষের ওপর একটি পুরোনো দেয়াল ধসে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের অংশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো এদিনও স্বল্পমূল্যের টিসিবির পণ্য কিনতে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ কলেজের জরাজীর্ণ একটি দেয়াল ভেঙে তাদের ওপর পড়ে যায়। এতে কয়েকজন দেয়ালের নিচে চাপা পড়েন।
স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে আটজনকে হাসপাতালে পাঠান। তাদের মধ্যে নাসিমা বেগম নামে এক নারীকে জাতীয় পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে একজন নারীর অবস্থা আশঙ্কাজনক। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বিষয় : নিহত মর্মান্তিক ঘটনা

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন