ঢাকার কণ্ঠ
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬। ০৬:১৭ মিনিট

বৃষ্টি উপেক্ষা করে রশিদপুরে এনসিপির অবস্থান, পুলিশের বাধা পেরিয়ে অগ্রসর

বৃষ্টি উপেক্ষা করে হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকায় অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

বুধবার (২৯ জুলাই) বিকেলে হবিগঞ্জে পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে  সেখানে জড়ো হন তারা।

এর আগে বিকেলে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে রওনা দিয়ে শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে এনসিপির বহরে পুলিশ ব্যারিকেড দেয়। এ সময় কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, ডা. মাহমুদা জাহান মিতু, সারজিস আলম, নাসিরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহসহ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দীর্ঘ সময় বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হন এবং পরে বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকায় গিয়ে অবস্থান নেন।

উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জ শহরে পদযাত্রা ও সমাবেশ শেষে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এনসিপির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সারজিস আলমসহ দলের কয়েকজন নেতা আহত হন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

ওই ঘটনার প্রতিবাদে এনসিপি বুধবার হবিগঞ্জে সমাবেশের ঘোষণা দেয়। একই দিনে জেলা যুবদলও সমাবেশের ডাক দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

বিষয় : এনসিপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টি উপেক্ষা করে রশিদপুরে এনসিপির অবস্থান, পুলিশের বাধা পেরিয়ে অগ্রসর

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

বৃষ্টি উপেক্ষা করে হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকায় অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

বুধবার (২৯ জুলাই) বিকেলে হবিগঞ্জে পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে  সেখানে জড়ো হন তারা।

এর আগে বিকেলে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে রওনা দিয়ে শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে এনসিপির বহরে পুলিশ ব্যারিকেড দেয়। এ সময় কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, ডা. মাহমুদা জাহান মিতু, সারজিস আলম, নাসিরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহসহ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দীর্ঘ সময় বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হন এবং পরে বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকায় গিয়ে অবস্থান নেন।

উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জ শহরে পদযাত্রা ও সমাবেশ শেষে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এনসিপির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সারজিস আলমসহ দলের কয়েকজন নেতা আহত হন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

ওই ঘটনার প্রতিবাদে এনসিপি বুধবার হবিগঞ্জে সমাবেশের ঘোষণা দেয়। একই দিনে জেলা যুবদলও সমাবেশের ডাক দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত