ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬। ০৩:১৯ মিনিট

জামিনে মুক্ত বেনজীর, এবার ইউরোপে যাওয়ার চেষ্টা!

দুবাইয়ে কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পাওয়ার পর সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তবে আদালতের শর্ত অনুযায়ী, তার দুবাই ত্যাগের অনুমতি নেই।

রোববার (২ আগস্ট) বেনজীর আহমেদের পারিবারিক সূত্র জানায়, তিনি দুবাই থেকে ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন। এর আগে গত ৩০ জুলাই আইনি প্রক্রিয়া শেষে কারামুক্ত হন তিনি। তার আগে ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে।

সূত্র জানায়, আদালতের শর্ত অনুযায়ী বেনজীরের পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে জমা রয়েছে এবং দুবাই ছাড়ার অনুমতিও তার নেই।

এদিকে, ঢাকায় পুলিশ সদরদপ্তরের ইন্টারপোল শাখা (এনসিবি) জানিয়েছে, বেনজীর আহমেদের মুক্তির বিষয়ে তাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ-সংক্রান্ত নথি ও আইনি বিষয় নিয়ে দুবাইয়ের আদালতে শুনানি শেষে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজীর আহমেদ। দুবাই পুলিশ ও আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে গত ১২ জুন বাংলাদেশ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ একাধিক অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্ত করছে দুদক। এসব অভিযোগের ধারাবাহিকতায় আন্তর্জাতিক পর্যায়েও তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র‍্যাবের মহাপরিচালক ছিলেন। ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাতেও তার নাম অন্তর্ভুক্ত হয়।

২০২৪ সালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার পর দুদক তদন্ত শুরু করে। পরে তিনি দেশ ছাড়েন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গত বছরের ১০ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু হয়।

বিষয় : জামিন বেনজীর আহমেদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জামিনে মুক্ত বেনজীর, এবার ইউরোপে যাওয়ার চেষ্টা!

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত