দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯৫৯ জন সন্দেহজনক রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৪ আগস্ট সকাল ৮টা থেকে ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া পাঁচ শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। তবে এই সময়ে পরীক্ষায় কারও মৃত্যু সরাসরি হামজনিত বলে নিশ্চিত হয়নি।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৯৬ জন।
এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২৪ জনের হাম শনাক্ত হওয়ায় চলতি বছরে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে ১৬ হাজার ৬৫৫ জনে পৌঁছেছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জনে।
হাসপাতালে ভর্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১ লাখ ১১ হাজার ৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৯৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ১৯৪ জন, সিলেটে ১১৯ জন, বরিশালে ১১৪ জন, খুলনায় ৬০ জন, ময়মনসিংহে ৩৭ জন, রাজশাহীতে ৩১ জন এবং রংপুরে ১০ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।
বিষয় : হাম পরিস্থিতি উদ্বেগজনক

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন