সরকার সংবিধানে দীর্ঘমেয়াদি সংশোধন আনতে চায়, যাতে ভবিষ্যতে একই ধরনের সাংবিধানিক জটিলতা আর সৃষ্টি না হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধানের প্রতিটি সংশোধনই একেকটি সংস্কার। সরকার এমন দীর্ঘমেয়াদি সংশোধন আনতে চায়, যাতে বারবার এ ধরনের জটিল পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। কারণ জুলাই বারবার আসে না।’
তিনি বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নেওয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা থাকলেও বিএনপি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিযোগিতায় রয়েছে। সরকারের লক্ষ্য হলো জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা।
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। তিনি বলেন, সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও বিতর্ক থাকতে পারে, তবে আওয়ামী লীগ যেন আর ক্ষমতায় ফিরে আসতে না পারে—এই প্রশ্নে সবাই একমত।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সংস্কারকে টেকসই করতে সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তন সময়োপযোগীভাবে সম্পন্ন করা হবে।
বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন