ঢাকার কণ্ঠ
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬। ০৫:০৯ মিনিট

‘আমরা আওয়ামী লীগ হতে চাই না’, জুলাই দিবসের অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভানেত্রী শেখ হাসিনার উদ্দেশে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, “আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে—ইনশাআল্লাহ রাজপথে।”

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের দেখভাল এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করাই বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব। তিনি বলেন, যারা আত্মত্যাগ করেছেন এবং যারা দৃষ্টিশক্তি বা অঙ্গ হারিয়েছেন, তাদের পুনর্বাসন ও সুস্থ করে তোলা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের নির্বাচিত সরকার আমরা। আমাদের ভুল হলে শুধরে দেবেন। আমরা আওয়ামী লীগ হতে পারব না, হতেও চাই না।”

আওয়ামী লীগের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দলটির নেতাদের মধ্যে অতীতের ঘটনাগুলো নিয়ে কোনো অনুশোচনা নেই। খুন, গুম, অর্থপাচার, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগের পরও তারা কোনো লজ্জাবোধ করে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। এখন ৮২ বছর বয়সেও বাংলাদেশের জন্য কাজ করে যেতে চাই। জনগণের শাসন ও গণতন্ত্রকে স্থায়ী করতে আমরা অঙ্গীকারবদ্ধ।”

বিষয় : রাষ্ট্রপতি জুলাই দিবস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

‘আমরা আওয়ামী লীগ হতে চাই না’, জুলাই দিবসের অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভানেত্রী শেখ হাসিনার উদ্দেশে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, “আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে—ইনশাআল্লাহ রাজপথে।”

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের দেখভাল এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করাই বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব। তিনি বলেন, যারা আত্মত্যাগ করেছেন এবং যারা দৃষ্টিশক্তি বা অঙ্গ হারিয়েছেন, তাদের পুনর্বাসন ও সুস্থ করে তোলা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের নির্বাচিত সরকার আমরা। আমাদের ভুল হলে শুধরে দেবেন। আমরা আওয়ামী লীগ হতে পারব না, হতেও চাই না।”

আওয়ামী লীগের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দলটির নেতাদের মধ্যে অতীতের ঘটনাগুলো নিয়ে কোনো অনুশোচনা নেই। খুন, গুম, অর্থপাচার, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগের পরও তারা কোনো লজ্জাবোধ করে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। এখন ৮২ বছর বয়সেও বাংলাদেশের জন্য কাজ করে যেতে চাই। জনগণের শাসন ও গণতন্ত্রকে স্থায়ী করতে আমরা অঙ্গীকারবদ্ধ।”

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত