ঢাকার কণ্ঠ
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬। ০৩:০৭ মিনিট

জাতীয় সংসদে শুরু রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দিলেন প্রধানমন্ত্রী ও এমপিরা

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন জাতীয় সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে ভোটগ্রহণ শুরু হয়। এরই মধ্যে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভোট দিয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করে ফল ঘোষণা করা হবে।

মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে রয়েছেন এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

তবে রাষ্ট্রপতি প্রার্থী হলেও অলি আহমদ নিজে ভোট দিতে পারছেন না। কারণ তিনি জাতীয় সংসদের সদস্য নন। অন্যদিকে মির্জা ফখরুল সংসদ সদস্য হওয়ায় প্রার্থী হওয়ার পাশাপাশি ভোট দেওয়ার অধিকারও রাখছেন।

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন

১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ সময় ধরে সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছিলেন। এবার দুই প্রার্থী থাকায় সেই ধারায় পরিবর্তন এসেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের পুরো প্রক্রিয়া ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’ ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে। সংসদ সদস্যরা সংসদকক্ষে নিজ নিজ আসনে বসে ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন।

ভোট দেওয়ার আগে সিইসি সংসদ সদস্যদের ভোটদানের পদ্ধতি বুঝিয়ে দেন। ব্যালট গ্রহণের পর নির্ধারিত নিয়মে প্রার্থীর নামের পাশে স্বাক্ষর করে তা ব্যালট বাক্সে জমা দিচ্ছেন ভোটাররা।

ফলের অপেক্ষা

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট গণনা শুরু হবে। সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হবে। এবারের নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে, কারণ প্রায় সাড়ে তিন দশক পর সংসদ সদস্যদের ভোটে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।

বিষয় : জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় সংসদে শুরু রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দিলেন প্রধানমন্ত্রী ও এমপিরা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন জাতীয় সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে ভোটগ্রহণ শুরু হয়। এরই মধ্যে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভোট দিয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করে ফল ঘোষণা করা হবে।

মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে রয়েছেন এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

তবে রাষ্ট্রপতি প্রার্থী হলেও অলি আহমদ নিজে ভোট দিতে পারছেন না। কারণ তিনি জাতীয় সংসদের সদস্য নন। অন্যদিকে মির্জা ফখরুল সংসদ সদস্য হওয়ায় প্রার্থী হওয়ার পাশাপাশি ভোট দেওয়ার অধিকারও রাখছেন।

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন

১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ সময় ধরে সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছিলেন। এবার দুই প্রার্থী থাকায় সেই ধারায় পরিবর্তন এসেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের পুরো প্রক্রিয়া ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’ ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে। সংসদ সদস্যরা সংসদকক্ষে নিজ নিজ আসনে বসে ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন।

ভোট দেওয়ার আগে সিইসি সংসদ সদস্যদের ভোটদানের পদ্ধতি বুঝিয়ে দেন। ব্যালট গ্রহণের পর নির্ধারিত নিয়মে প্রার্থীর নামের পাশে স্বাক্ষর করে তা ব্যালট বাক্সে জমা দিচ্ছেন ভোটাররা।

ফলের অপেক্ষা

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট গণনা শুরু হবে। সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হবে। এবারের নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে, কারণ প্রায় সাড়ে তিন দশক পর সংসদ সদস্যদের ভোটে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত