ঢাকার কণ্ঠ
প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬। ০৬:৩৫ মিনিট

বঙ্গভবনে নবনির্বাচিত মির্জা ফখরুল, শুরু নতুন অধ্যায়

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।

এর আগে থেকেই শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা। আমন্ত্রিত অতিথিরাও একে একে বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেন। মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩টি ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

এর আগে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান সামনে রেখে বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মির্জা ফখরুলের শপথের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হবে। পাশাপাশি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দায়িত্বেরও অবসান ঘটবে। 

বিষয় : বঙ্গভবন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গভবনে নবনির্বাচিত মির্জা ফখরুল, শুরু নতুন অধ্যায়

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।

এর আগে থেকেই শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা। আমন্ত্রিত অতিথিরাও একে একে বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেন। মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩টি ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

এর আগে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান সামনে রেখে বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মির্জা ফখরুলের শপথের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হবে। পাশাপাশি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দায়িত্বেরও অবসান ঘটবে। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত