ঢাকার কণ্ঠ
প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬। ০৮:১৯ মিনিট

বঙ্গভবনে নতুন অধ্যায়, রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি। শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনে রাষ্ট্রীয় মর্যাদায় ব্যাপক আয়োজন করা হয়।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে দরবার হলে শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের পর জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে মির্জা ফখরুলের গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। পরে তিনি দরবার হলে উপস্থিত হন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতির শপথ উপলক্ষে বঙ্গভবনে ১ হাজার ২০০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানের আগে দরবার হলসহ বঙ্গভবনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয় এবং নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৩৪৯ জন সংসদীয় ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর একাধিক প্রার্থী থাকায় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে আবারও সরাসরি ভোটাভুটি হয়। নির্বাচনের ফল ঘোষণার পর নির্বাচন কমিশন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে। শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হলো।

বিষয় : মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গভবনে নতুন অধ্যায়, রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি। শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনে রাষ্ট্রীয় মর্যাদায় ব্যাপক আয়োজন করা হয়।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে দরবার হলে শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের পর জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে মির্জা ফখরুলের গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। পরে তিনি দরবার হলে উপস্থিত হন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতির শপথ উপলক্ষে বঙ্গভবনে ১ হাজার ২০০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানের আগে দরবার হলসহ বঙ্গভবনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয় এবং নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৩৪৯ জন সংসদীয় ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর একাধিক প্রার্থী থাকায় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে আবারও সরাসরি ভোটাভুটি হয়। নির্বাচনের ফল ঘোষণার পর নির্বাচন কমিশন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে। শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হলো।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত