ঢাকার কণ্ঠ
আপডেট : সোমবার, ২৪ আগস্ট ২০২৬ । ০৬:২৭ মিনিট

নিজ জেলায় দুই দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৩০ আগস্ট দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন। সফর শেষে ৩১ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে এরই মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে রাষ্ট্রপতির ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফরের বিষয়টি জানানো হয়। সফরকালে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের যাতায়াত, আবাসন এবং যানবাহনের প্রয়োজনীয় ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির সফরের বিস্তারিত কর্মসূচি এবং সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছিলেন ৮৮ ভোট। পরে নির্বাচন কমিশন তাকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই তার প্রথম সফর হতে যাচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁওয়ে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাসও দেখা যায়। স্থানীয়দের মধ্যে মিষ্টি বিতরণ ও আনন্দ র‍্যালির আয়োজন করা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

এদিকে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তার ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় সংবিধানের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করে।

বিষয় : মির্জা ফখরুল রাষ্ট্রপতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নিজ জেলায় দুই দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৩০ আগস্ট দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন। সফর শেষে ৩১ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে এরই মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে রাষ্ট্রপতির ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফরের বিষয়টি জানানো হয়। সফরকালে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের যাতায়াত, আবাসন এবং যানবাহনের প্রয়োজনীয় ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির সফরের বিস্তারিত কর্মসূচি এবং সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছিলেন ৮৮ ভোট। পরে নির্বাচন কমিশন তাকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই তার প্রথম সফর হতে যাচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁওয়ে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাসও দেখা যায়। স্থানীয়দের মধ্যে মিষ্টি বিতরণ ও আনন্দ র‍্যালির আয়োজন করা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

এদিকে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তার ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় সংবিধানের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত