ঢাকার কণ্ঠ
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬। ০২:৩০ মিনিট

পুতিনের অভিনন্দন বার্তা পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের মাধ্যমে এ অভিনন্দনবার্তা পৌঁছে দেওয়া হয়।

এদিন রুশ রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক এস এম মাহবুবুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে পাঠানো অভিনন্দনপত্র হস্তান্তর করেন। রুশ দূতাবাসের বার্তায় রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দায়িত্ব গ্রহণে শুভেচ্ছা জানানো হয়।

এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পান ৮৮ ভোট। পরে ২১ আগস্ট তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুলকে বিভিন্ন দেশ ও বিদেশি মিশনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি চিনপিং দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বিষয় : রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পুতিনের অভিনন্দন বার্তা পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের মাধ্যমে এ অভিনন্দনবার্তা পৌঁছে দেওয়া হয়।

এদিন রুশ রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক এস এম মাহবুবুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে পাঠানো অভিনন্দনপত্র হস্তান্তর করেন। রুশ দূতাবাসের বার্তায় রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দায়িত্ব গ্রহণে শুভেচ্ছা জানানো হয়।

এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পান ৮৮ ভোট। পরে ২১ আগস্ট তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুলকে বিভিন্ন দেশ ও বিদেশি মিশনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি চিনপিং দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত