আইনশৃঙ্খলা পরিস্থিতি, সার ও বিদ্যুৎ-জ্বালানি সংকট এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে দলীয় সংসদ সদস্যদের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রীরা আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ পরিস্থিতির সর্বশেষ অবস্থা সংসদ সদস্যদের সামনে তুলে ধরেন। পরে এমপিরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও উদ্বেগ জানান।
সভা সূত্রে জানা গেছে, সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও ভুল তথ্য ছড়ানোর বিষয়ে দলীয় এমপিদের সতর্ক থাকতে বলেছেন তারেক রহমান। মন্ত্রীরা বৈঠকে যে তথ্য ও ব্যাখ্যা দিয়েছেন, সেগুলো নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দেন তিনি। বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি, সার ও গ্যাস পরিস্থিতির প্রকৃত কারণ জনগণকে জানানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
স্থানীয় নির্বাচন নিয়ে কড়া নির্দেশনা
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও দলীয় সংসদ সদস্যদের সতর্ক করেন বিএনপি চেয়ারম্যান। বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার পাশাপাশি সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
দলীয় প্রতীক না থাকায় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিতে বলা হয়েছে। ব্যক্তিগত পছন্দের প্রার্থীকে সামনে আনতে গিয়ে যেন দলের ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত না হন বা তৃণমূলে ক্ষোভ তৈরি না হয়, সে বিষয়েও সতর্ক করা হয়।
দলের নেতাকর্মীদের মধ্যে বিভেদ বা বিরোধ তৈরি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে। স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে দলীয় অভ্যন্তরে যাতে কোনো ধরনের কোন্দল সৃষ্টি না হয়, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতেও মাঠে থাকবেন এমপিরা
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতেও মন্ত্রী ও সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
সার ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এমপিদের প্রশ্ন
বৈঠকে সার সরবরাহ ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা বর্তমান পরিস্থিতি ও সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে এমপিদের অবহিত করেন। সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিতরণব্যবস্থায় নজরদারি বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বর্তমান সংকটের কারণ ও সরকারের উদ্যোগ তুলে ধরেন। বিদ্যমান অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে তাৎক্ষণিকভাবে সব সমস্যা সমাধান সম্ভব নয় বলেও বৈঠকে জানানো হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এমপিরা উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে ‘মব’ পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি ওঠে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
সব মিলিয়ে বৈঠকে দলীয় এমপিদের মাঠপর্যায়ে আরও সক্রিয় হওয়া, তৃণমূলের সঙ্গে সমন্বয় রাখা এবং সরকারের বিভিন্ন পদক্ষেপের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
বিষয় : প্রধানমন্ত্রী জাতীয় সংসদ এমপি প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন