ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬। ০৪:২৪ মিনিট

ভ্রমণ ব্যয় মেটাতে বাড়তি সুবিধা, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

বিদেশ ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারবেন। আগে এই সীমা ছিল ১২ হাজার ডলার। 

রোববার (৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে বিষয়টি জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা, বিদেশে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও পর্যটনসহ বিভিন্ন খাতে প্রকৃত বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক বছরগুলোতে বিদেশ ভ্রমণের ব্যয় বৃদ্ধি পাওয়ায় আগের সীমা অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত ছিল না।

নতুন নিয়মে প্রাপ্তবয়স্কদের জন্য বার্ষিক কোটা ৫০ শতাংশ বাড়লেও ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে। তারা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবে।

তবে নগদ ডলার বহনের ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ একজন যাত্রী বছরে ১৮ হাজার ডলার ব্যবহারের সুযোগ পেলেও তার মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ নোট আকারে সঙ্গে নিতে পারবেন। বাকি অর্থ আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ড এবং অন্যান্য বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যবহার করতে হবে।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে বিদেশে শিক্ষা, চিকিৎসা ও পারিবারিক ভ্রমণের ব্যয় বেড়ে যাওয়ায় ভ্রমণকারীদের মধ্যে ডলার এনডোর্সমেন্টের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। নতুন সিদ্ধান্তে বিদেশগামী বাংলাদেশিদের বৈধ উপায়ে ব্যয় নির্বাহ সহজ হবে এবং ব্যাংকিং চ্যানেলের ব্যবহার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এর আগে বাংলাদেশ ব্যাংক বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য স্থানীয় মুদ্রা টাকায় পরিশোধের সুবিধাও চালু করেছিল, যাতে বৈদেশিক মুদ্রা ব্যবহারের চাপ কিছুটা কমে। নতুন ডলার সীমা বৃদ্ধির সিদ্ধান্তকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ছাড়ের অন্যান্য সব নিয়ম ও নির্দেশনা আগের মতোই বহাল থাকবে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হয়েছে এবং অনুমোদিত ব্যাংকগুলোকে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয় : বাংলাদেশ ব্যাংক ভ্রমণ ব্যয় ডলার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ভ্রমণ ব্যয় মেটাতে বাড়তি সুবিধা, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিদেশ ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারবেন। আগে এই সীমা ছিল ১২ হাজার ডলার। 

রোববার (৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে বিষয়টি জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা, বিদেশে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও পর্যটনসহ বিভিন্ন খাতে প্রকৃত বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক বছরগুলোতে বিদেশ ভ্রমণের ব্যয় বৃদ্ধি পাওয়ায় আগের সীমা অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত ছিল না।

নতুন নিয়মে প্রাপ্তবয়স্কদের জন্য বার্ষিক কোটা ৫০ শতাংশ বাড়লেও ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে। তারা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবে।

তবে নগদ ডলার বহনের ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ একজন যাত্রী বছরে ১৮ হাজার ডলার ব্যবহারের সুযোগ পেলেও তার মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ নোট আকারে সঙ্গে নিতে পারবেন। বাকি অর্থ আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ড এবং অন্যান্য বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যবহার করতে হবে।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে বিদেশে শিক্ষা, চিকিৎসা ও পারিবারিক ভ্রমণের ব্যয় বেড়ে যাওয়ায় ভ্রমণকারীদের মধ্যে ডলার এনডোর্সমেন্টের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। নতুন সিদ্ধান্তে বিদেশগামী বাংলাদেশিদের বৈধ উপায়ে ব্যয় নির্বাহ সহজ হবে এবং ব্যাংকিং চ্যানেলের ব্যবহার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এর আগে বাংলাদেশ ব্যাংক বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য স্থানীয় মুদ্রা টাকায় পরিশোধের সুবিধাও চালু করেছিল, যাতে বৈদেশিক মুদ্রা ব্যবহারের চাপ কিছুটা কমে। নতুন ডলার সীমা বৃদ্ধির সিদ্ধান্তকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ছাড়ের অন্যান্য সব নিয়ম ও নির্দেশনা আগের মতোই বহাল থাকবে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হয়েছে এবং অনুমোদিত ব্যাংকগুলোকে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত