ঢাকার কণ্ঠ
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬। ০৬:১৯ মিনিট

র‍্যাবের বদলে এসআরবি, সংসদে বিল পাস

র‍্যাবের বদলে এসআরবি, সংসদে বিল পাস

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পথ চূড়ান্ত হলো। ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন।

নতুন আইনের উদ্দেশ্য হিসেবে জননিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে নতুন বাহিনীতে প্রশিক্ষণ, পেশাদারত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এর আগে ৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিলটি পরীক্ষা-নিরীক্ষার পর সংশোধিত আকারে সংসদে উপস্থাপনের সুপারিশ করে। কমিটির আলোচনায় অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপব্যবহারের বিষয় উঠে এলেও দক্ষ জনবল ও বিদ্যমান সরঞ্জাম কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

তবে বিলটি নিয়ে বিরোধী দলের সদস্যরা একাধিক আপত্তি তুলেছেন। তাদের আশঙ্কা, র‍্যাবের জনবল, সম্পদ ও কাঠামো সরাসরি নতুন বাহিনীতে স্থানান্তর করা হলে নাম পরিবর্তনের মাধ্যমে আগের বাহিনীকেই নতুন রূপে ফিরিয়ে আনার পরিস্থিতি তৈরি হতে পারে। এ বিষয়ে আরও বিস্তৃত আলোচনা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নেওয়ার দাবিও জানানো হয়েছিল।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, র‍্যাবের জনবল, ক্ষমতা, সম্পদ, তহবিল, নথিপত্র ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নতুন এসআরবির কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে। পাশাপাশি অভিযোগ নিষ্পত্তি ও সদস্যদের জবাবদিহি নিশ্চিত করার জন্য পৃথক কাঠামোর কথাও আইনে রাখা হয়েছে।

এর আগে ১৭ আগস্ট মন্ত্রিসভা র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে এসআরবি গঠনের আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছিল। এরপর ৩ সেপ্টেম্বর বিলটি জাতীয় সংসদে উত্থাপন করা হয় এবং সংসদীয় কমিটির পর্যালোচনা শেষে বৃহস্পতিবার তা পাস হলো।

বিষয় : র‍্যাব ১০ জাতীয় সংসদ কমিটির বৈঠক এসআরবি বিল পাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

র‍্যাবের বদলে এসআরবি, সংসদে বিল পাস

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পথ চূড়ান্ত হলো। ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন।

নতুন আইনের উদ্দেশ্য হিসেবে জননিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে নতুন বাহিনীতে প্রশিক্ষণ, পেশাদারত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এর আগে ৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিলটি পরীক্ষা-নিরীক্ষার পর সংশোধিত আকারে সংসদে উপস্থাপনের সুপারিশ করে। কমিটির আলোচনায় অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপব্যবহারের বিষয় উঠে এলেও দক্ষ জনবল ও বিদ্যমান সরঞ্জাম কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

তবে বিলটি নিয়ে বিরোধী দলের সদস্যরা একাধিক আপত্তি তুলেছেন। তাদের আশঙ্কা, র‍্যাবের জনবল, সম্পদ ও কাঠামো সরাসরি নতুন বাহিনীতে স্থানান্তর করা হলে নাম পরিবর্তনের মাধ্যমে আগের বাহিনীকেই নতুন রূপে ফিরিয়ে আনার পরিস্থিতি তৈরি হতে পারে। এ বিষয়ে আরও বিস্তৃত আলোচনা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নেওয়ার দাবিও জানানো হয়েছিল।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, র‍্যাবের জনবল, ক্ষমতা, সম্পদ, তহবিল, নথিপত্র ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নতুন এসআরবির কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে। পাশাপাশি অভিযোগ নিষ্পত্তি ও সদস্যদের জবাবদিহি নিশ্চিত করার জন্য পৃথক কাঠামোর কথাও আইনে রাখা হয়েছে।

এর আগে ১৭ আগস্ট মন্ত্রিসভা র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে এসআরবি গঠনের আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছিল। এরপর ৩ সেপ্টেম্বর বিলটি জাতীয় সংসদে উত্থাপন করা হয় এবং সংসদীয় কমিটির পর্যালোচনা শেষে বৃহস্পতিবার তা পাস হলো।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত