ঢাকার কণ্ঠ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬। ০৬:৫০ মিনিট

নভেম্বর-ডিসেম্বরে নয়, স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে

নভেম্বর-ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ও বিভিন্ন পাবলিক পরীক্ষা থাকায় ওই সময়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করার চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরীক্ষা শেষে আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন শুরু করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল বলেন, নভেম্বর ও ডিসেম্বরে বার্ষিক পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা থাকে। এ সময় নির্বাচন আয়োজন করলে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। পাশাপাশি পাবলিক পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বে থাকেন। ফলে একই সময়ে নির্বাচন পরিচালনা করা কঠিন হবে।

তিনি জানান, আগে নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে পরিকল্পনা করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে পরীক্ষার সময়সূচি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে। জানুয়ারিতে ভোট শুরু করা সম্ভব হবে বলে আশা করছে কমিশন।

নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান আনোয়ারুল। তিনি বলেন, জানুয়ারিতে নির্বাচন শুরু হলে সম্ভাব্য ভোটের তারিখের অন্তত ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হতে পারে। সে হিসেবে নভেম্বরে তফসিল দেওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী বছরের শুরুতে রমজান, ঈদ, পূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে বলে জানান তিনি। সবকিছু মিলিয়ে উপযুক্ত সময় নির্ধারণ করবে কমিশন।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন পেছানোর সিদ্ধান্ত কোনো সরকারি চাপের কারণে নেওয়া হয়নি বলে স্পষ্ট করেছেন আনোয়ারুল ইসলাম। তার ভাষ্য, শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে কোনো বিঘ্ন না ঘটে এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় রেখেই নির্বাচনের সময় নিয়ে নতুন করে ভাবা হচ্ছে।

ইসি কমিশনার আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য কোন কোন এলাকা নির্বাচন উপযোগী, সে বিষয়ে সরকারের কাছে একটি তালিকা চাওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশন নিজস্ব সাংবিধানিক ক্ষমতা ও আইন অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।

এর আগে কমিশনের পরিকল্পনায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক ধাপে আয়োজনের কথা ছিল। এখন নতুন সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে পরীক্ষা, রমজান, ঈদসহ বিভিন্ন বিষয় সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

বিষয় : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নভেম্বর-ডিসেম্বরে নয়, স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নভেম্বর-ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ও বিভিন্ন পাবলিক পরীক্ষা থাকায় ওই সময়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করার চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরীক্ষা শেষে আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন শুরু করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল বলেন, নভেম্বর ও ডিসেম্বরে বার্ষিক পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা থাকে। এ সময় নির্বাচন আয়োজন করলে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। পাশাপাশি পাবলিক পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বে থাকেন। ফলে একই সময়ে নির্বাচন পরিচালনা করা কঠিন হবে।

তিনি জানান, আগে নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে পরিকল্পনা করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে পরীক্ষার সময়সূচি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে। জানুয়ারিতে ভোট শুরু করা সম্ভব হবে বলে আশা করছে কমিশন।

নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান আনোয়ারুল। তিনি বলেন, জানুয়ারিতে নির্বাচন শুরু হলে সম্ভাব্য ভোটের তারিখের অন্তত ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হতে পারে। সে হিসেবে নভেম্বরে তফসিল দেওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী বছরের শুরুতে রমজান, ঈদ, পূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে বলে জানান তিনি। সবকিছু মিলিয়ে উপযুক্ত সময় নির্ধারণ করবে কমিশন।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন পেছানোর সিদ্ধান্ত কোনো সরকারি চাপের কারণে নেওয়া হয়নি বলে স্পষ্ট করেছেন আনোয়ারুল ইসলাম। তার ভাষ্য, শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে কোনো বিঘ্ন না ঘটে এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় রেখেই নির্বাচনের সময় নিয়ে নতুন করে ভাবা হচ্ছে।

ইসি কমিশনার আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য কোন কোন এলাকা নির্বাচন উপযোগী, সে বিষয়ে সরকারের কাছে একটি তালিকা চাওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশন নিজস্ব সাংবিধানিক ক্ষমতা ও আইন অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।

এর আগে কমিশনের পরিকল্পনায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক ধাপে আয়োজনের কথা ছিল। এখন নতুন সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে পরীক্ষা, রমজান, ঈদসহ বিভিন্ন বিষয় সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত