ঢাকার কণ্ঠ
আপডেট : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ । ১২:২৮ মিনিট

কেরানীগঞ্জে ১৪ বছরের কিশোরী নিখোঁজ!

কেরানীগঞ্জে ১৪ বছরের কিশোরী নিখোঁজ!

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার মা রুনা বেগম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নে ছোট মসজিদ এলাকা থেকে রুনা বেগমের মেয়ে জান্নাত (১৪) নিখোঁজ হয়।

মেয়ের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এরপরও তার কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জানানো হয়।

মেয়েটির সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে পরিবার। পাশাপাশি কেউ তার সন্ধান পেলে সংশ্লিষ্ট থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বিষয় : কিশোরী নিখোঁজ কেরানীগঞ্জে কিশোরী নিখোঁজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে ১৪ বছরের কিশোরী নিখোঁজ!

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার মা রুনা বেগম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নে ছোট মসজিদ এলাকা থেকে রুনা বেগমের মেয়ে জান্নাত (১৪) নিখোঁজ হয়।

মেয়ের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এরপরও তার কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জানানো হয়।

মেয়েটির সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে পরিবার। পাশাপাশি কেউ তার সন্ধান পেলে সংশ্লিষ্ট থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত