ঢাকার কণ্ঠ

আটক হলেন কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভ থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে মিছিলের সময় তাদের আটক করা হয়।

সংসদ ভবন এলাকা থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে মিছিল নিয়ে এগোচ্ছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। পথে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। একপর্যায়ে রাহুল গান্ধী ব্যারিকেডের ওপর উঠে জাতীয় পতাকা হাতে অবস্থান নেন। পরে রাহুল, প্রিয়াঙ্কাসহ কয়েকজন নেতাকে পুলিশ বাসে তুলে নেয়।

তবে আটকের কয়েক মিনিটের মধ্যেই রাহুল ও প্রিয়াঙ্কাকে ছেড়ে দেওয়া হয়। পরে তারা আকাশবাণী ভবনের চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান এবং নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে যাওয়ার চেষ্টা করেন।

বিক্ষোভকারীদের মূল দাবি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) কার্যক্রম নিয়ে বিরোধীদের অভিযোগ, এতে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং এর মাধ্যমে ক্ষমতাসীন বিজেপি সুবিধা পেতে পারে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এ অভিযোগ অস্বীকার করেছে।

বিক্ষোভ ঘিরে দিল্লির কেন্দ্রীয় এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সংসদ ভবন ও নির্বাচন কমিশনের আশপাশে পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েনের পাশাপাশি বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেওয়া হয়।

এদিকে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন কার্যক্রম নিয়ে ভারতের সুপ্রিম কোর্টেও আইনি লড়াই চলছে। সোমবার আদালত এ বিষয়ে নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে নোটিশ দিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে সিইসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনো আদেশ দেওয়া হয়নি।

বিষয় : রাহুল-প্রিয়াঙ্কা কংগ্রেস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

আটক হলেন কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভ থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে মিছিলের সময় তাদের আটক করা হয়।

সংসদ ভবন এলাকা থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে মিছিল নিয়ে এগোচ্ছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। পথে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। একপর্যায়ে রাহুল গান্ধী ব্যারিকেডের ওপর উঠে জাতীয় পতাকা হাতে অবস্থান নেন। পরে রাহুল, প্রিয়াঙ্কাসহ কয়েকজন নেতাকে পুলিশ বাসে তুলে নেয়।

তবে আটকের কয়েক মিনিটের মধ্যেই রাহুল ও প্রিয়াঙ্কাকে ছেড়ে দেওয়া হয়। পরে তারা আকাশবাণী ভবনের চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান এবং নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে যাওয়ার চেষ্টা করেন।

বিক্ষোভকারীদের মূল দাবি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) কার্যক্রম নিয়ে বিরোধীদের অভিযোগ, এতে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং এর মাধ্যমে ক্ষমতাসীন বিজেপি সুবিধা পেতে পারে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এ অভিযোগ অস্বীকার করেছে।

বিক্ষোভ ঘিরে দিল্লির কেন্দ্রীয় এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সংসদ ভবন ও নির্বাচন কমিশনের আশপাশে পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েনের পাশাপাশি বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেওয়া হয়।

এদিকে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন কার্যক্রম নিয়ে ভারতের সুপ্রিম কোর্টেও আইনি লড়াই চলছে। সোমবার আদালত এ বিষয়ে নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে নোটিশ দিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে সিইসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনো আদেশ দেওয়া হয়নি।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত