রাজধানীর যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রাজউক ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। দক্ষিণবঙ্গের ১৯টি জেলার বাস চলাচলের জন্য এই টার্মিনাল স্থাপন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে টার্মিনালটির উদ্বোধন করা হয়। এ সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নবিষয়ক সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। গত ২৪ মার্চ, ১৪ মে, ১৫ জুন ও ২৯ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাগুলোতে রাজধানীর যানজট কমানো এবং দূরপাল্লার বাস চলাচল ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে ঝিলমিলের এই অস্থায়ী টার্মিনাল থেকে দক্ষিণবঙ্গের ১৯টি জেলায় বাস চলাচল শুরু হবে। এর ফলে রাজধানীর ভেতরে দূরপাল্লার বাসের প্রবেশ ও চলাচলজনিত চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, রাজধানীর বাইরে দূরপাল্লার বাসের জন্য নির্ধারিত টার্মিনাল ব্যবহারের ব্যবস্থা জোরদার করা গেলে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ কমানো সম্ভব হবে। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেও উদ্যোগটি ভূমিকা রাখতে পারে।
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছে ডিএমপি। জনস্বার্থে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যানজট নিরসনে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন