ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এমপি বলেছেন, ইন্ডিয়া নতুন ফাঁদ পেতেছে; নতুন ষড়যন্ত্রে নেমেছে। তারা দেখাতে চাইছে যে ,বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদে নেই। তার মানে কি ? তাদের ভিন্ন উদ্দেশ্য আছে ?কোন অসৎ উদ্দেশ্য আছে? হয়তো এখানে হিন্দু সম্প্রদায়ের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড দেখিয়ে; তারা এটা বিএনপি জামায়াত ও এনসিপি করেছে বলে চালিয়ে দিতে চায়।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা কোথাও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে। সেজন্য আমাদের সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পাহারা বসাতে হবে ।
হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস লুটপাটের প্রতিবাদে আজ সোমবার (২৩ নভেম্বর) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে নিপুণ রায় চৌধুরী এসব কথা বলেন। উপজেলার চুনকুঠি এলাকায় অনুষ্ঠিত সমাবেশে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষসহ বিএনপি নেতাকর্মীরাও অংশ নেন।
গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অগ্নিসংযোগ লুটপাট করেছে বলে জানান নিপুন রায় চৌধুরী।
হুঁশিয়ারি উচ্চারণ করে নিপুণ রায় চৌধুরী বলেন, বাংলাদেশ নামক এই ভূখণ্ডে কোন শকুনের চোখ পড়ে; থাবা দেওয়ার চেষ্টা করে; সেই চোখ সেই হাত ভেঙে দিতে হবে। আমরা কোনো দেশের প্রভূত্ব মেনে নেব না। ধর্ম যার যার; নিরাপত্তা পাবার অধিকার সবার- এই নীতিতেই দেশ পরিচালনা করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বেই বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠা হবেই হবে। এখানে ধর্মের ভিত্তিতে নয়; সাংবিধানিক ভাবে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে।
সন্ত্রাসী আওয়ামী লীগের লগিবৈঠা ভেঙে ফেলে বাংলাদেশের পতাকা হাতে তুলে নিতে আহবান জানান নিপুণ রায় চৌধুরী। এ সময় আওয়ামী সন্ত্রাসীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নিপুণ।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন