ঢাকার কণ্ঠ
আপডেট : রোববার, ২৫ অক্টোবর ২০২৬ । ১১:৫৫ মিনিট

কেরানীগঞ্জে চুরি করতে গিয়ে যুব মহিলা লীগ নেত্রীকে হত্যা, গ্রেপ্তার ৩

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া আক্তারকে গলা কেটে হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আশিক (২৩), মো. আলমগীর হোসেন (৩৬) ও মো. অনিক (১৯)।

এদিকে গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এবং একই সঙ্গে আসামিদের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আবেদন করা হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২৫ অক্টোবর) দক্ষিণ কেরানীগঞ্জ থানার পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ অক্টোবর সকালে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের রসুলপুর বাজার এলাকার একটি ফ্ল্যাটে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে আসামিরা। এ সময় ফ্ল্যাটে থাকা ডালিয়া আক্তার (৪৫) বিষয়টি টের পেয়ে বাধা দিলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয় বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

পুলিশ জানায়, হত্যার পর আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের পাশের সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।

তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে মো. আশিক ও মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাদের দেওয়া তথ্য ও জিজ্ঞাসাবাদে মো. অনিকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বোরকা ও জুতা উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার দিন সকালে চুরির উদ্দেশ্যে আসামিরা ডালিয়া আক্তারের বাসায় প্রবেশ করে। এ সময় ডালিয়া তাদের দেখে ফেললে নিজেদের রক্ষা করতে তাঁকে গলা কেটে হত্যা করে। পরে আসামিরা পালিয়ে যায়।

নিহত ডালিয়া আক্তার বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি এবং চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ২৪ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে চুরি করতে গিয়ে যুব মহিলা লীগ নেত্রীকে হত্যা, গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত