কেরানীগঞ্জের হাসনাবাদ মহাসড়কে পোস্তগোলা ব্রিজের ঢাল দিয়ে নামার সময় মোটরসাইকেল ও ছয় চাকার একটি ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আহত এবং পেছনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে।
মাওয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ১২ টায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের জানায়, দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও পেছনে বসা নারী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই বাইকের আরোহী নারী সদস্য মারা যায়। এবং মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
খবর অনুযায়ী, দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় উত্তেজিত জনতা ট্রাকের এক সহকারীকে মারধর করে রাস্তার পাশে ফেলে রাখেন বলে জানা গেছে।
পরে রাত আনুমানিক ১টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। আহত ব্যক্তি ও মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয়, তাঁদের সর্বশেষ অবস্থা এবং দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন