কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুনে মো. মানিক (৪৫) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাঁর শরীরের ১০০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় মানিককে উদ্ধার করে দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তাঁকে ভর্তি করা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, কেরানীগঞ্জ থেকে দুপুর ১টার দিকে দগ্ধ একজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁর শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও জানান, মানিককে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
কারখানায় আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন