ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।
গ্রেপ্তারকৃতরা হলেন, আহম্মদ আলী টুকু (৪৫), মো. মিলন ঢালী (৪৪), মো. আবছার উদ্দিন (২১) ও সাইফুল ইসলাম (২২)।
গত রোববার (২৫ অক্টোবর) দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ও কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকা থেকে আহম্মদ আলী টুকু ও মো. মিলন ঢালীকে ৬ গ্রাম করে মোট ১২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
একই দিন রাত সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকায় মনু লাবনী পয়েন্টসংলগ্ন এম ই ফুড গ্যালারী অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে মো. আবছার উদ্দিন ও সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে যথাক্রমে ১ হাজার ৬০০ ও ১ হাজার পিসসহ মোট ২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঢাকা জেলা ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে পুলিশের দুটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
বিষয় : কেরানীগঞ্জ গ্রেপ্তার ইয়াবা-হেরোইন

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন