এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের কথা জানিয়েছে সরকার। এসব শিক্ষার্থীকে এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধনকালে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। নতুন সুযোগ কার্যকর হলে তাদের দীর্ঘ এক বছর অপেক্ষা না করেই অকৃতকার্য বিষয়গুলোতে পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি হবে।
বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে সাধারণত পরবর্তী বছরের পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শিক্ষার্থীরা শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা চাইলে সব বিষয়ে আবার পরীক্ষা দিতে পারেন।
তবে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে পুরো এক বছর অপেক্ষা করতে হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন পিছিয়ে যায়। পাশাপাশি তৈরি হয় বাড়তি মানসিক চাপ। নতুন উদ্যোগের ফলে এ সমস্যা কমবে বলে আশা করা হচ্ছে।
এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন