ঢাকার কণ্ঠ
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ । ১২:২৬ মিনিট

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা!

আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। 

বুধবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত কোনো প্রশিক্ষণ বা ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষক বা পরীক্ষক হিসেবে অংশ নিতে পারবেন না।

এখন থেকে কর্মকর্তা-কর্মচারীরা সরকারি ও বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কেন্দ্রীয় ব্যাংক থেকে সেবা গ্রহণকারী অথবা পণ্য ও সেবা সরবরাহকারী কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে ও বিদেশে আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশ নিতে পারবেন না।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সেবা নেওয়া অথবা পণ্য ও সেবা সরবরাহ সম্পর্ক রয়েছে- এমন কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে অনুষ্ঠিত প্রশিক্ষণ বা সেমিনারেও তারা অংশগ্রহণ করতে পারবেন না।

তবে দেশে আয়োজিত কোনো সেমিনার বা আলোচনায় অংশ নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২-এর অনুমতি সাপেক্ষে কর্মকর্তা-কর্মচারীরা বক্তা বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ধরনের সম্মানী গ্রহণ করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্বার্থের সংঘাত এড়াতে এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমের নিরপেক্ষতা বজায় রাখতে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

বিষয় : ব্যাংক বাংলাদেশ ব্যাংক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা!

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। 

বুধবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত কোনো প্রশিক্ষণ বা ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষক বা পরীক্ষক হিসেবে অংশ নিতে পারবেন না।

এখন থেকে কর্মকর্তা-কর্মচারীরা সরকারি ও বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কেন্দ্রীয় ব্যাংক থেকে সেবা গ্রহণকারী অথবা পণ্য ও সেবা সরবরাহকারী কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে ও বিদেশে আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশ নিতে পারবেন না।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সেবা নেওয়া অথবা পণ্য ও সেবা সরবরাহ সম্পর্ক রয়েছে- এমন কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে অনুষ্ঠিত প্রশিক্ষণ বা সেমিনারেও তারা অংশগ্রহণ করতে পারবেন না।

তবে দেশে আয়োজিত কোনো সেমিনার বা আলোচনায় অংশ নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২-এর অনুমতি সাপেক্ষে কর্মকর্তা-কর্মচারীরা বক্তা বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ধরনের সম্মানী গ্রহণ করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্বার্থের সংঘাত এড়াতে এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমের নিরপেক্ষতা বজায় রাখতে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত