ঢাকার কণ্ঠ
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ । ১১:৪০ মিনিট

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাচনে সভাপতি সুমন, সম্পাদক ফজলুর

মো. সুমন হাওলাদার ও মো. ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোঃ সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক পদে মোঃ ফজলুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহীন আলম নির্বাচিত হয়েছেন।

গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), ঢাকায় সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সারাদেশের অধস্তন জেলা আদালতগুলোর ৬০৯ জন ভোটারের মধ্যে ৫১৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৮৪ দশমিক ৭৩ শতাংশ। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের নাজির মোঃ সুমন হাওলাদার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রেজোয়ান খোন্দকার পেয়েছেন ২০৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে কুষ্টিয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাবরক্ষক মোঃ ফজলুর রহমান ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তারিক আহমেদ রিঙ্কু পেয়েছেন ১৯৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে পাবনা জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী মোঃ শাহীন আলম ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মোঃ কামাল হোসেন ১৩৩, মোঃ আসাদ-উদ-দৌলা (মাসুম) ৭২, মোঃ হাফিজুল ইসলাম ৪৭, মোঃ আবু ছায়েদ ২০ এবং আহসানুল কবির (স্বজন) ১৯ ভোট পেয়েছেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংগঠনের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

নবনির্বাচিত নেতারা সংগঠনের সদস্যদের কল্যাণ, অধিকার ও স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সারাদেশের বিচার বিভাগীয় কর্মচারীদের ঐক্য, সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন।

নির্বাচনে অংশ নেওয়া ভোটার ও সাধারণ কর্মচারীরা বেতন স্কেল যৌক্তিকীকরণ, বিশেষ ভাতা চালু এবং পদোন্নতির জটিলতা নিরসনের মতো দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নে নতুন কমিটির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাচনে সভাপতি সুমন, সম্পাদক ফজলুর

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোঃ সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক পদে মোঃ ফজলুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহীন আলম নির্বাচিত হয়েছেন।

গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), ঢাকায় সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সারাদেশের অধস্তন জেলা আদালতগুলোর ৬০৯ জন ভোটারের মধ্যে ৫১৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৮৪ দশমিক ৭৩ শতাংশ। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের নাজির মোঃ সুমন হাওলাদার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রেজোয়ান খোন্দকার পেয়েছেন ২০৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে কুষ্টিয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাবরক্ষক মোঃ ফজলুর রহমান ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তারিক আহমেদ রিঙ্কু পেয়েছেন ১৯৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে পাবনা জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী মোঃ শাহীন আলম ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মোঃ কামাল হোসেন ১৩৩, মোঃ আসাদ-উদ-দৌলা (মাসুম) ৭২, মোঃ হাফিজুল ইসলাম ৪৭, মোঃ আবু ছায়েদ ২০ এবং আহসানুল কবির (স্বজন) ১৯ ভোট পেয়েছেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংগঠনের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

নবনির্বাচিত নেতারা সংগঠনের সদস্যদের কল্যাণ, অধিকার ও স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সারাদেশের বিচার বিভাগীয় কর্মচারীদের ঐক্য, সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন।

নির্বাচনে অংশ নেওয়া ভোটার ও সাধারণ কর্মচারীরা বেতন স্কেল যৌক্তিকীকরণ, বিশেষ ভাতা চালু এবং পদোন্নতির জটিলতা নিরসনের মতো দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নে নতুন কমিটির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত