ঢাকার কণ্ঠ

ইসরায়েলে হামলা স্থগিতের ঘোষণা দিলো ইরান

সোমবার (৮ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ইরানে হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর তেহরানও একই ঘোষণা দেয়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে দেশটির সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, 'ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী লেবাননের মজলুম জনগণের সমর্থনে এই (ইসরায়েলি) শাসনগোষ্ঠীকে একটি বেদনাদায়ক জবাব দিয়েছে।'

বিবৃতিতে ইরান সতর্ক করে জানায়, 'যদি আগ্রাসন এবং শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে বিশেষ করে দক্ষিণ লেবাননে যেখানে ইসরায়েলি অভিযান চলছে তবে ভবিষ্যতে আগের চেয়েও অনেক বেশি কঠোর এবং বিধ্বংসী পদক্ষেপ নেওয়া হবে।'

এদিকে, ইরানের এই হুঁশিয়ারিকে আমলে নিচ্ছেনা ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সোমবার সরকারের মন্ত্রীদের কাছে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ইসরায়েল তেহরানের কোনো 'নতুন সমীকরণ' মেনে নেবে না।

একজন ইসরায়েলি কর্মকর্তা সিএনএন-কে জানিয়েছেন, তেল আবিব মূলত ইরানের সেই প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করছে যেখানে বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলের জনবহুল এলাকায় ইরান পাল্টা হামলা চালানোর নীতি গ্রহণ করতে চাইছে।

মন্ত্রীদের কাছে পাঠানো বার্তায় ইসরায়েল সরকার স্পষ্ট করে বলেছে, 'আমাদের নাগরিকদের ওপর থেকে হিজবুল্লাহর সন্ত্রাসবাদী হুমকি নির্মূল করতে প্রয়োজন অনুযায়ী আমরা সমগ্র লেবানন জুড়েই আমাদের সামরিক কার্যক্রম অব্যাহত রাখব।'

এর আগে, দক্ষিণ লেবাননে চলমান হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপনাস্ত্র হামলা চালায় ইরান। পরবর্তীতে ইরানেও পাল্টা হামলা চালায় ইসরায়েল। এরই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েল এবং ইরান উভয় পক্ষকে হামলা বন্ধের আহ্বান জানান। 

বিষয় : ইরান ইসরায়েল হামলা স্থগিতের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলে হামলা স্থগিতের ঘোষণা দিলো ইরান

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সোমবার (৮ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ইরানে হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর তেহরানও একই ঘোষণা দেয়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে দেশটির সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, 'ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী লেবাননের মজলুম জনগণের সমর্থনে এই (ইসরায়েলি) শাসনগোষ্ঠীকে একটি বেদনাদায়ক জবাব দিয়েছে।'

বিবৃতিতে ইরান সতর্ক করে জানায়, 'যদি আগ্রাসন এবং শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে বিশেষ করে দক্ষিণ লেবাননে যেখানে ইসরায়েলি অভিযান চলছে তবে ভবিষ্যতে আগের চেয়েও অনেক বেশি কঠোর এবং বিধ্বংসী পদক্ষেপ নেওয়া হবে।'

এদিকে, ইরানের এই হুঁশিয়ারিকে আমলে নিচ্ছেনা ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সোমবার সরকারের মন্ত্রীদের কাছে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ইসরায়েল তেহরানের কোনো 'নতুন সমীকরণ' মেনে নেবে না।

একজন ইসরায়েলি কর্মকর্তা সিএনএন-কে জানিয়েছেন, তেল আবিব মূলত ইরানের সেই প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করছে যেখানে বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলের জনবহুল এলাকায় ইরান পাল্টা হামলা চালানোর নীতি গ্রহণ করতে চাইছে।

মন্ত্রীদের কাছে পাঠানো বার্তায় ইসরায়েল সরকার স্পষ্ট করে বলেছে, 'আমাদের নাগরিকদের ওপর থেকে হিজবুল্লাহর সন্ত্রাসবাদী হুমকি নির্মূল করতে প্রয়োজন অনুযায়ী আমরা সমগ্র লেবানন জুড়েই আমাদের সামরিক কার্যক্রম অব্যাহত রাখব।'

এর আগে, দক্ষিণ লেবাননে চলমান হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপনাস্ত্র হামলা চালায় ইরান। পরবর্তীতে ইরানেও পাল্টা হামলা চালায় ইসরায়েল। এরই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েল এবং ইরান উভয় পক্ষকে হামলা বন্ধের আহ্বান জানান। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত