ঢাকার কণ্ঠ

ওয়াশিংটনে শি-ট্রাম্প বৈঠক, আলোচনায় থাকবে যেসব বিষয়

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে এ রাষ্ট্রীয় সফর অনুষ্ঠিত হবে বলে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সফরে শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বিশ্ব শান্তি ও উন্নয়ন নিয়েও দুই নেতা আলোচনা করবেন বলে জানিয়েছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ছয় মাসের মধ্যে দুই দেশের প্রেসিডেন্টের পারস্পরিক সফর ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ। তিনি জানান, বেইজিং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও সহযোগিতা বাড়াতে এবং মতপার্থক্য যথাযথভাবে মোকাবিলা করতে আগ্রহী।

এর আগে ১৯ সেপ্টেম্বর ইত্তেফাক জানিয়েছিল, এক দশকেরও বেশি সময় পর শি জিনপিং যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন এবং ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতার বৈঠক ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে হওয়ার কথা। আলোচনায় বাণিজ্য, তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইরান যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় উঠে আসতে পারে।

সফরের আগে দুই দেশের অর্থনৈতিক আলোচনাও চলছে। রয়টার্স জানিয়েছে, শি-ট্রাম্প বৈঠকের আগে চীনের মুদ্রা ইউয়ানের বিনিময় হার কয়েক বছরের মধ্যে শক্তিশালী অবস্থানে উঠেছে।

এদিকে, শি জিনপিংয়ের সফরের সময় ট্রাম্প তাঁকে বিমানবন্দরে নিজে অভ্যর্থনা জানানোর পরিকল্পনা করেছেন বলে রয়টার্স জানিয়েছে। 

বিষয় : শি-ট্রাম্প বৈঠক ওয়াশিংটন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ওয়াশিংটনে শি-ট্রাম্প বৈঠক, আলোচনায় থাকবে যেসব বিষয়

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে এ রাষ্ট্রীয় সফর অনুষ্ঠিত হবে বলে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সফরে শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বিশ্ব শান্তি ও উন্নয়ন নিয়েও দুই নেতা আলোচনা করবেন বলে জানিয়েছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ছয় মাসের মধ্যে দুই দেশের প্রেসিডেন্টের পারস্পরিক সফর ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ। তিনি জানান, বেইজিং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও সহযোগিতা বাড়াতে এবং মতপার্থক্য যথাযথভাবে মোকাবিলা করতে আগ্রহী।

এর আগে ১৯ সেপ্টেম্বর ইত্তেফাক জানিয়েছিল, এক দশকেরও বেশি সময় পর শি জিনপিং যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন এবং ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতার বৈঠক ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে হওয়ার কথা। আলোচনায় বাণিজ্য, তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইরান যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় উঠে আসতে পারে।

সফরের আগে দুই দেশের অর্থনৈতিক আলোচনাও চলছে। রয়টার্স জানিয়েছে, শি-ট্রাম্প বৈঠকের আগে চীনের মুদ্রা ইউয়ানের বিনিময় হার কয়েক বছরের মধ্যে শক্তিশালী অবস্থানে উঠেছে।

এদিকে, শি জিনপিংয়ের সফরের সময় ট্রাম্প তাঁকে বিমানবন্দরে নিজে অভ্যর্থনা জানানোর পরিকল্পনা করেছেন বলে রয়টার্স জানিয়েছে। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত