আগামী বছরের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর আয়োজনের লক্ষ্যে কাজ করছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র বর্তমানে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ট্রাম্পের সম্ভাব্য ভারত সফরের প্রস্তুতি চলছে।
তিনি বলেন, ‘আগামী বছরের প্রথমদিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ভারতে আনার জন্য আমরা কাজ করছি।’
রুবিও আরও জানান, সফরের প্রস্তুতির অংশ হিসেবে তিনি নিজেও চলতি বছরের মধ্যে ভারত সফর করতে পারেন।
গত সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেন। বৈঠক শেষে ট্রাম্প জানান, তাদের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরেই সম্ভাব্য এই সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে ভারত। ট্রাম্পের সফরটি জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে একটি আঞ্চলিক বৈঠকের সঙ্গেও যুক্ত হতে পারে।
গত এক বছরে রাশিয়া থেকে তেল কেনাকে কেন্দ্র করে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। এ কারণে ওয়াশিংটন ভারতীয় কিছু পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে। একই সময়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সম্পর্কও জোরদার করে।
তবে বর্তমানে দুই দেশই সম্পর্ক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করার বিষয়ে আশাবাদী। মার্কো রুবিও বলেন, ‘আমরা চুক্তির একেবারে শেষ পর্যায়ে রয়েছি এবং অগ্রগতি অত্যন্ত ইতিবাচক।’
বিষয় : ডোনাল্ড ট্রাম্প

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন