ঢাকার কণ্ঠ

পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪০

পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪০

পাকিস্তানের পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে ছিটকে ২০ মিটারেরও বেশি গভীর একটি খাদে পড়ে গেলে অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং এতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল বলে জানা গেছে। 

ঝোব জেলার জরুরি সেবা কেন্দ্রের প্রধান সানাউল্লাহ শেরানি বলেন, ‘কোয়েটা থেকে পেশোয়ারগামী একটি যাত্রীবাহী বাস দানা সার এলাকায় গভীর খাদে পড়ে যায়। এতে ৪০ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন আরও ১১ জন।’

শেরানি জানান, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, ‘বাসটি প্রায় ৭০ থেকে ৮০ ফুট (২১ থেকে ২৪ মিটার) গভীর খাদে পড়ে যায়।’

শেরানি আরও বলেন, ‘দুর্ঘটনাটি দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধার অভিযানের শুরুতে উদ্ধারকারী দলকে সমস্যার মুখে পড়তে হয়েছে।'

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর মুখপাত্র শাহিদ রিন্দ জানান, বাসটি প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার শহরের উদ্দেশে যাচ্ছিল।

তিনি বলেন, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া উভয় প্রদেশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে।

‘বাসটিতে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের যাত্রীদেরও তোলা হয়েছিল। ফলে বাসটি ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী বহন করছিল’, যোগ করেন তিনি।  

ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়নের ঘাটতি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর প্রবণতা, দুর্বল সড়ক নিরাপত্তাব্যবস্থা এবং বেপরোয়া যানচালনার কারণে পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।

বিষয় : পাকিস্তান বাস দুর্ঘটনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪০

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

পাকিস্তানের পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে ছিটকে ২০ মিটারেরও বেশি গভীর একটি খাদে পড়ে গেলে অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং এতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল বলে জানা গেছে। 

ঝোব জেলার জরুরি সেবা কেন্দ্রের প্রধান সানাউল্লাহ শেরানি বলেন, ‘কোয়েটা থেকে পেশোয়ারগামী একটি যাত্রীবাহী বাস দানা সার এলাকায় গভীর খাদে পড়ে যায়। এতে ৪০ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন আরও ১১ জন।’

শেরানি জানান, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, ‘বাসটি প্রায় ৭০ থেকে ৮০ ফুট (২১ থেকে ২৪ মিটার) গভীর খাদে পড়ে যায়।’

শেরানি আরও বলেন, ‘দুর্ঘটনাটি দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধার অভিযানের শুরুতে উদ্ধারকারী দলকে সমস্যার মুখে পড়তে হয়েছে।'

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর মুখপাত্র শাহিদ রিন্দ জানান, বাসটি প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার শহরের উদ্দেশে যাচ্ছিল।

তিনি বলেন, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া উভয় প্রদেশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে।

‘বাসটিতে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের যাত্রীদেরও তোলা হয়েছিল। ফলে বাসটি ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী বহন করছিল’, যোগ করেন তিনি।  

ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়নের ঘাটতি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর প্রবণতা, দুর্বল সড়ক নিরাপত্তাব্যবস্থা এবং বেপরোয়া যানচালনার কারণে পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত