ঢাকার কণ্ঠ

ইরানে দুই জাহাজের সংঘর্ষে বাল্ক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত

ইরানের কেশম দ্বীপের উত্তরে দুটি জাহাজের সংঘর্ষে একটি বাল্ক ক্যারিয়ার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জাহাজে থাকা ২৩ জন বিদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করেছে দেশটির উদ্ধারকারী সংস্থাগুলো।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসের কর্তৃপক্ষ সমুদ্রে দুটি জাহাজের সংঘর্ষের খবর পায়। পরে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, একটি বাল্ক ক্যারিয়ারের সঙ্গে অপর একটি জাহাজের সংঘর্ষ হয়।

খবর পেয়ে হরমোজগান প্রদেশের সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার কেন্দ্র দ্রুত একটি পাইলট বোট ও একটি টাগবোট ঘটনাস্থলে পাঠায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সংঘর্ষে বাল্ক ক্যারিয়ারটির মাঝের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজে দ্রুত পানি ঢুকতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্যাপ্টেন ক্রুদের জাহাজ ত্যাগের নির্দেশ দেন।

পরে জাহাজে থাকা ২৩ জন বিদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করে কেশম দ্বীপে নিয়ে যাওয়া হয়। তবে দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন রয়েছে।

এদিকে একই দিনে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া কিশ দ্বীপে ছয়টি এবং কেশম দ্বীপেও কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ঘটনাগুলো হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান নিরাপত্তা উত্তেজনার মধ্যে ঘটলেও জাহাজের সংঘর্ষের সঙ্গে এসব বিস্ফোরণের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিষয় : সংঘর্ষ ইরানে দুই জাহাজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ইরানে দুই জাহাজের সংঘর্ষে বাল্ক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

ইরানের কেশম দ্বীপের উত্তরে দুটি জাহাজের সংঘর্ষে একটি বাল্ক ক্যারিয়ার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জাহাজে থাকা ২৩ জন বিদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করেছে দেশটির উদ্ধারকারী সংস্থাগুলো।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসের কর্তৃপক্ষ সমুদ্রে দুটি জাহাজের সংঘর্ষের খবর পায়। পরে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, একটি বাল্ক ক্যারিয়ারের সঙ্গে অপর একটি জাহাজের সংঘর্ষ হয়।

খবর পেয়ে হরমোজগান প্রদেশের সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার কেন্দ্র দ্রুত একটি পাইলট বোট ও একটি টাগবোট ঘটনাস্থলে পাঠায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সংঘর্ষে বাল্ক ক্যারিয়ারটির মাঝের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজে দ্রুত পানি ঢুকতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্যাপ্টেন ক্রুদের জাহাজ ত্যাগের নির্দেশ দেন।

পরে জাহাজে থাকা ২৩ জন বিদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করে কেশম দ্বীপে নিয়ে যাওয়া হয়। তবে দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন রয়েছে।

এদিকে একই দিনে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া কিশ দ্বীপে ছয়টি এবং কেশম দ্বীপেও কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ঘটনাগুলো হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান নিরাপত্তা উত্তেজনার মধ্যে ঘটলেও জাহাজের সংঘর্ষের সঙ্গে এসব বিস্ফোরণের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত