ঢাকার কণ্ঠ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ভারত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়লেও, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেছে ভারত।

শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে বক্তব্য দেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে বাংলাদেশ থেকে ভারতে নতুন দুইজন প্রেস কর্মকর্তার নিয়োগ এবং অতীতে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী মন্তব্য নিয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি ভারতকে জানানো হয়েছে। তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় দিল্লি এবং এ লক্ষ্যে ভারতের বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা আগ্রহী।

একই ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সম্ভাব্য ঢাকা সফর নিয়েও প্রশ্ন করা হয়। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সওয়াল বলেন, ওই সফর সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।

বিষয় : বাংলাদেশ ভারত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ভারত

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়লেও, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেছে ভারত।

শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে বক্তব্য দেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে বাংলাদেশ থেকে ভারতে নতুন দুইজন প্রেস কর্মকর্তার নিয়োগ এবং অতীতে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী মন্তব্য নিয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি ভারতকে জানানো হয়েছে। তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় দিল্লি এবং এ লক্ষ্যে ভারতের বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা আগ্রহী।

একই ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সম্ভাব্য ঢাকা সফর নিয়েও প্রশ্ন করা হয়। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সওয়াল বলেন, ওই সফর সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত