ঢাকার কণ্ঠ

সরকারের সঙ্গে সমঝোতা, নিট আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো মেনে নেওয়ার পর সংগঠনটি এ সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (২৫ জুলাই) সরকারের সঙ্গে বৈঠক শেষে সিজেপির নেতা সৌরভ দাস বলেন, আন্দোলনকারীদের উত্থাপিত দাবিগুলো সরকার গ্রহণ করেছে। তাই সব বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সিজেপির দাবি অনুযায়ী, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে সর্বোচ্চ সম্ভাব্য ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং এনডিএ-শাসিত রাজ্যগুলোতে আন্দোলন ঘিরে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার করা হবে।

এছাড়া ভবিষ্যতে এ আন্দোলনে অংশ নেওয়া কোনো ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলেও সরকার আশ্বাস দিয়েছে। পরীক্ষা সংস্কার নিয়ে সিজেপির পাঁচ দফা প্রস্তাব বিবেচনা করতে সরকারের সঙ্গে পৃথক বৈঠকও অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন কোনো মামলা করা হবে না—সরকার এ বিষয়ে সম্মতি দিয়েছে।

এর আগে আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সেই দাবি পূরণ হওয়ার পর সরকার বাকি বিষয়গুলোতেও ইতিবাচক অবস্থান নেওয়ায় আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

তবে সিজেপি জানিয়েছে, সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, তা তারা পর্যবেক্ষণে রাখবে।

বিষয় : সমঝোতা সিজেপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সরকারের সঙ্গে সমঝোতা, নিট আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো মেনে নেওয়ার পর সংগঠনটি এ সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (২৫ জুলাই) সরকারের সঙ্গে বৈঠক শেষে সিজেপির নেতা সৌরভ দাস বলেন, আন্দোলনকারীদের উত্থাপিত দাবিগুলো সরকার গ্রহণ করেছে। তাই সব বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সিজেপির দাবি অনুযায়ী, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে সর্বোচ্চ সম্ভাব্য ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং এনডিএ-শাসিত রাজ্যগুলোতে আন্দোলন ঘিরে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার করা হবে।

এছাড়া ভবিষ্যতে এ আন্দোলনে অংশ নেওয়া কোনো ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলেও সরকার আশ্বাস দিয়েছে। পরীক্ষা সংস্কার নিয়ে সিজেপির পাঁচ দফা প্রস্তাব বিবেচনা করতে সরকারের সঙ্গে পৃথক বৈঠকও অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন কোনো মামলা করা হবে না—সরকার এ বিষয়ে সম্মতি দিয়েছে।

এর আগে আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সেই দাবি পূরণ হওয়ার পর সরকার বাকি বিষয়গুলোতেও ইতিবাচক অবস্থান নেওয়ায় আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

তবে সিজেপি জানিয়েছে, সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, তা তারা পর্যবেক্ষণে রাখবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত