সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি বা অন্য কোনো বিষয়ে আদালতে মামলা করা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের কারণে তিনি আইনি সুরক্ষা বা ইমিউনিটি ভোগ করেন।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী স্পিকার সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তিনি বলেন, পুরো প্রক্রিয়াটি আইন ও সংবিধান মেনেই সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী যে সুযোগ-সুবিধা প্রাপ্য, তিনি তা পাবেন। কেউ তার বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য বা সমালোচনা করতে পারেন, তবে সরকার এমন অভিযোগে আমলে নেওয়ার মতো কিছু দেখছে না।
শেখ হাসিনার সঙ্গে কথিত ফোনালাপের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য-প্রমাণ নেই। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের সত্যতা সংশ্লিষ্টদের কাছ থেকেই জানতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সে সময়ের কোনো অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন