ঢাকার কণ্ঠ

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৬০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৭৩৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ২ জন শিশুর হামের উপসর্গে মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৬৪ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে ৯৬ জন মারা গেছেন।

এদিকে, গত একদিনে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৭৩৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ১৬ হাজার ৭৪০ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে।

এ ছাড়া এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ১১ হাজার ৮৫৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিষয় : হাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৬০

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৭৩৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ২ জন শিশুর হামের উপসর্গে মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৬৪ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে ৯৬ জন মারা গেছেন।

এদিকে, গত একদিনে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৭৩৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ১৬ হাজার ৭৪০ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে।

এ ছাড়া এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ১১ হাজার ৮৫৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত