প্রায় সাড়ে পাঁচ মাস অভিভাবকহীন থাকার পর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অষ্টম কমিশন।
বুধবার (১৯ আগস্ট) সকালে অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত নতুন কমিশনের চেয়ারম্যান ও দুই কমিশনার দুদকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন।
এর আগে, গত ১৮ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কমিশনের তিন সদস্য। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে শীর্ষ নেতৃত্বশূন্য থাকা দুদকের কার্যক্রমে স্থবিরতার অবসান হয়েছে।
গত ৩ মার্চ ২০২৬ দুদকের চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করার পর কমিশন শূন্য হয়ে যায়। এরপর ১৬৬ দিন পর গত ১৮ আগস্ট নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগ দেওয়া হয়।
দীর্ঘ সময় কমিশন শূন্য থাকায় দুদকের নিয়মিত কার্যক্রম, বিশেষ করে গুরুত্বপূর্ণ অনুসন্ধান ও তদন্তের অগ্রগতি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর এসব কার্যক্রম কতটা দ্রুত স্বাভাবিক গতিতে ফিরে আসে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
বিষয় : দুদক দুর্নীতি দমন কমিশন

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন