জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহারকারীদের জন্য সরাসরি বার্তার (ডিএম) মাধ্যমে টাকা পাঠানোর সুবিধা চালুর পরিকল্পনা করছে। নতুন এই ফিচার চালু হলে আলাদা কোনো পেমেন্ট অ্যাপ ব্যবহার না করেই টিকটকের মধ্যেই একজন ব্যবহারকারী অন্যজনকে অর্থ পাঠাতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, টিকটকের আইফোন অ্যাপের বর্তমান সংস্করণের কোডে এই সম্ভাব্য ফিচারের তথ্য পাওয়া গেছে। এতে অর্থ গ্রহণকারী নির্দিষ্ট একটি বোতামে চাপ দিয়ে টাকা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি অর্থ পাঠানোর সময় ছোট বার্তা যুক্ত করার সুবিধাও থাকতে পারে।
প্রস্তাবিত ব্যবস্থাটি টিকটকের নিজস্ব টিকটক পে অবকাঠামোর মাধ্যমে পরিচালিত হতে পারে। বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে টিকটক শপের কেনাকাটায় এই পেমেন্ট ব্যবস্থা ব্যবহৃত হচ্ছে।
তবে ফিচারটি এখনো পরীক্ষামূলকভাবে চালু হয়নি। টিকটকের পক্ষ থেকেও জানানো হয়েছে, বর্তমানে কোনো বাজারে এটি পরীক্ষা করা হচ্ছে না। ফলে কবে নাগাদ সাধারণ ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু হবে, কিংবা আদৌ বিশ্বব্যাপী চালু হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
অর্থ লেনদেনের দিকে টিকটকের আগ্রহ অবশ্য নতুন নয়। চলতি বছর ব্রাজিলে ঋণ ও পেমেন্ট সেবা দেওয়ার জন্য আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে কাজ করার অনুমোদন চাওয়ার খবরও প্রকাশিত হয়েছে।
নতুন সুবিধা চালু হলে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি ডিজিটাল পেমেন্টের বাজারেও টিকটকের প্রতিযোগিতা বাড়তে পারে। ভেনমো, জেল ও অন্যান্য ব্যক্তি-থেকে-ব্যক্তি অর্থ লেনদেন সেবার সঙ্গে তখন টিকটকও প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারে।
বিষয় : টিকটক

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন