অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি ও মজুতের বিরুদ্ধে কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে লাইসেন্স ছাড়াই অকটেন বিক্রি এবং তেল মজুত রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং প্রায় ৩০০ লিটার জ্বালানি জব্দ করা হয়েছে।
অভিযানে উপজেলার নরন্ডী মোড় এলাকায় মো. জাকির হোসেন নামে এক ব্যবসায়ীকে বৈধ লাইসেন্স ছাড়াই খোলা বাজারে প্রতি লিটার অকটেন ১৭০ টাকায় বিক্রি করার সময় হাতেনাতে আটক করা হয়। পরে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে শাক্তা ইউনিয়নের বামুনশুর এলাকায় শেখ মুহাম্মদ জাবের হোসেন (৪৩) নামের আরেক ব্যবসায়ীকে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই তেল বিক্রি এবং প্রায় ৩০০ লিটার অকটেন ও ডিজেল মজুত রাখার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এ সময় তার মজুতকৃত তেল জব্দ করা হয় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০২৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ অনুযায়ী তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। অভিযানে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন