ঢাকার কণ্ঠ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬। ০৬:০৪ মিনিট

কেরানীগঞ্জে ড্রাম-গ্যালনে তেল বিক্রি: আনোয়ারা স্টেশনকে ৫০ হাজার জরিমানা

অবৈধভাবে ড্রাম ও গ্যালনে তেল বিক্রির অভিযোগে আনোয়ারা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টায় আব্দুল্লাহপুর ও রুহিতপুর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। এ সময় আনোয়ারা ফিলিং স্টেশন ও সৈয়দপুর ফিলিং স্টেশনে তদারকি করা হয়।

অভিযানকালে দেখা যায়, আনোয়ারা ফিলিং স্টেশনে ড্রাম ও গ্যালনে তেল বিক্রি করা হচ্ছে, যার ফলে লাইনে দাঁড়ানো মোটরসাইকেল ও গাড়িচালকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় স্টেশনটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, রুহিতপুরের সৈয়দপুর ফিলিং স্টেশনে লাইনে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে দুই মোটরসাইকেল আরোহীকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক বলেন, তেল সংক্রান্ত যেকোনো অনিয়ম ও বিশৃঙ্খলা আইনত দণ্ডনীয় অপরাধ—হোক তা মালিকপক্ষ বা গ্রাহক। আইনের ঊর্ধ্বে কেউ নয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : ইউএনও উমর ফারুক কেরানীগঞ্জেে তেল বিক্রি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে ড্রাম-গ্যালনে তেল বিক্রি: আনোয়ারা স্টেশনকে ৫০ হাজার জরিমানা

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

অবৈধভাবে ড্রাম ও গ্যালনে তেল বিক্রির অভিযোগে আনোয়ারা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টায় আব্দুল্লাহপুর ও রুহিতপুর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। এ সময় আনোয়ারা ফিলিং স্টেশন ও সৈয়দপুর ফিলিং স্টেশনে তদারকি করা হয়।

অভিযানকালে দেখা যায়, আনোয়ারা ফিলিং স্টেশনে ড্রাম ও গ্যালনে তেল বিক্রি করা হচ্ছে, যার ফলে লাইনে দাঁড়ানো মোটরসাইকেল ও গাড়িচালকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় স্টেশনটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, রুহিতপুরের সৈয়দপুর ফিলিং স্টেশনে লাইনে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে দুই মোটরসাইকেল আরোহীকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক বলেন, তেল সংক্রান্ত যেকোনো অনিয়ম ও বিশৃঙ্খলা আইনত দণ্ডনীয় অপরাধ—হোক তা মালিকপক্ষ বা গ্রাহক। আইনের ঊর্ধ্বে কেউ নয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত