ঢাকার কণ্ঠ
আপডেট : বুধবার, ১৩ মে ২০২৬ । ০২:৫৩ মিনিট

কেরানীগঞ্জে পাসপোর্ট অফিসে পাশে ময়লা ফেলায় একজনের জেল, আরেকজনকে জরিমানা

ছবি: ঢাকার কণ্ঠ

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ এলাকার শুভাঢ্যায় রাস্তার পাশে ময়লা ফেলার ঘটনায় মো. রাসেল মিয়া নামে এক ব্যক্তিকে এক দিনের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। একই ঘটনাকে কেন্দ্র করে ময়লার ফেলার নির্দেশদাতা হিসাবে ওয়ালিউর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (১৩ মে) উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উমর ফারুক ঢাকার কণ্ঠকে জানান, ইতোমধ্যে কেরানীগঞ্জ এলাকায় যত্রতত্র ময়লা/আবর্জনা ফেলার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা ময়লা/বর্জ্য ফেলে রাস্তাঘাট, খাল, নদীর পরিবেশ দূষণ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এরই ধারাবাহিকতায় আজ দুইজনকে শাস্তির আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, সর্বসাধারণের অবগতির জন্যে ইতিমধ্যে আমরা সাইনবোর্ড লাগানো ও মাইকিংসহ স্কুল/কলেজের শিক্ষক, মসজিদের ইমাম ও মন্দিরের পুরিহিত গণকে এ বিষয়ে সচেতনাতে সৃষ্টির লক্ষ্যে কাজ করতে অনুরোধ জানানো হয়েছে।

সকলের জ্ঞ্যতার্থে জানাতে চাই আমাদের পর্যবেক্ষণ ও আইনানুগ  ব্যবস্থা অব্যাহত থাকবে। 

মোবাইল কোর্টে সঙ্গীয় হিসেবে ছিলেন কেরানীগঞ্জ দক্ষিন সার্কেল এর এসিল্যান্ড আফতাব আহমেদ, পুলিশ ও আনসার।

বিষয় : কেরানীগঞ্জ এসিল্যান্ড অফিস দক্ষিণ কেরানীগঞ্জ ময়লা ময়লা বিল কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে পাসপোর্ট অফিসে পাশে ময়লা ফেলায় একজনের জেল, আরেকজনকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ এলাকার শুভাঢ্যায় রাস্তার পাশে ময়লা ফেলার ঘটনায় মো. রাসেল মিয়া নামে এক ব্যক্তিকে এক দিনের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। একই ঘটনাকে কেন্দ্র করে ময়লার ফেলার নির্দেশদাতা হিসাবে ওয়ালিউর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (১৩ মে) উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উমর ফারুক ঢাকার কণ্ঠকে জানান, ইতোমধ্যে কেরানীগঞ্জ এলাকায় যত্রতত্র ময়লা/আবর্জনা ফেলার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা ময়লা/বর্জ্য ফেলে রাস্তাঘাট, খাল, নদীর পরিবেশ দূষণ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এরই ধারাবাহিকতায় আজ দুইজনকে শাস্তির আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, সর্বসাধারণের অবগতির জন্যে ইতিমধ্যে আমরা সাইনবোর্ড লাগানো ও মাইকিংসহ স্কুল/কলেজের শিক্ষক, মসজিদের ইমাম ও মন্দিরের পুরিহিত গণকে এ বিষয়ে সচেতনাতে সৃষ্টির লক্ষ্যে কাজ করতে অনুরোধ জানানো হয়েছে।

সকলের জ্ঞ্যতার্থে জানাতে চাই আমাদের পর্যবেক্ষণ ও আইনানুগ  ব্যবস্থা অব্যাহত থাকবে। 

মোবাইল কোর্টে সঙ্গীয় হিসেবে ছিলেন কেরানীগঞ্জ দক্ষিন সার্কেল এর এসিল্যান্ড আফতাব আহমেদ, পুলিশ ও আনসার।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত