ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ), ঢাকা।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় জমজম টাওয়ারের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্র জানায়, এসআই (নিঃ) মো. টিটুল হোসাইন, এসআই (নিঃ) হারুনুর রশিদ এবং এসআই (নিঃ) প্রদীপ চন্দ্র দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. বাবুল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাবুল মিয়ার পিতার নাম মৃত হাবিব মিয়া এবং মায়ের নাম ফিরোজা বেগম। তার স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের শরিফবাগ শাহীবাজার এলাকায়। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ বাজারের পেছনে বসবাস করতেন।
অভিযানকালে তার কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা মোট ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন