ঢাকার কণ্ঠ

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমাতে নতুন প্রস্তাব পর্যালোচনায় ইরান

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতাকারীদের কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। তবে কৌশলগত কারণে এসব প্রস্তাবের বিস্তারিত এখনই প্রকাশ করা হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২০ জুলাই) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন মধ্যস্থতাকারীর পাঠানো প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে সামরিক ও কূটনৈতিক—দুই ক্ষেত্রেই ইরান সমান্তরালভাবে পদক্ষেপ চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, মার্কিন আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখা হয়েছে, যাতে সংকট আরও না বাড়ে।

হরমুজ প্রণালির নিরাপত্তা প্রসঙ্গে বাঘাই জানান, ওমানের সঙ্গে যৌথ সহযোগিতার মাধ্যমে ওই গুরুত্বপূর্ণ নৌপথে যেকোনো নিরাপত্তা হুমকি মোকাবিলায় ইরান দৃঢ়প্রতিজ্ঞ।

সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি দাবিও প্রত্যাখ্যান করেন ইরানি মুখপাত্র। গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, ২০২৪ সালের ডিসেম্বরে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক এক মার্কিন নারীকে ইরান মুক্তি দিয়েছে।

এ বিষয়ে বাঘাই বলেন, সংশ্লিষ্ট নারী কখনোই ইরানে বন্দি ছিলেন না এবং তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির কোনো অভিযোগও ছিল না। তাই ট্রাম্পের দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

উল্লেখ্য, গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও, গত সপ্তাহে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আবারও বেড়ে যায়।

বিষয় : যুক্তরাষ্ট্র ও ইরান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমাতে নতুন প্রস্তাব পর্যালোচনায় ইরান

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতাকারীদের কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। তবে কৌশলগত কারণে এসব প্রস্তাবের বিস্তারিত এখনই প্রকাশ করা হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২০ জুলাই) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন মধ্যস্থতাকারীর পাঠানো প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে সামরিক ও কূটনৈতিক—দুই ক্ষেত্রেই ইরান সমান্তরালভাবে পদক্ষেপ চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, মার্কিন আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখা হয়েছে, যাতে সংকট আরও না বাড়ে।

হরমুজ প্রণালির নিরাপত্তা প্রসঙ্গে বাঘাই জানান, ওমানের সঙ্গে যৌথ সহযোগিতার মাধ্যমে ওই গুরুত্বপূর্ণ নৌপথে যেকোনো নিরাপত্তা হুমকি মোকাবিলায় ইরান দৃঢ়প্রতিজ্ঞ।

সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি দাবিও প্রত্যাখ্যান করেন ইরানি মুখপাত্র। গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, ২০২৪ সালের ডিসেম্বরে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক এক মার্কিন নারীকে ইরান মুক্তি দিয়েছে।

এ বিষয়ে বাঘাই বলেন, সংশ্লিষ্ট নারী কখনোই ইরানে বন্দি ছিলেন না এবং তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির কোনো অভিযোগও ছিল না। তাই ট্রাম্পের দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

উল্লেখ্য, গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও, গত সপ্তাহে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আবারও বেড়ে যায়।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত