ঢাকার কণ্ঠ
আপডেট : রোববার, ২৬ জুলাই ২০২৬ । ০৫:৪১ মিনিট

কেরানীগঞ্জে স্টাফ কোয়ার্টারের আগুনে পুড়ে ছাই অটোরিকশা গ্যারেজ, দখলচেষ্টার অভিযোগ

দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের বেরিবাঁধ সড়কসংলগ্ন একটি অটোরিকশার গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজে থাকা অন্তত ৪২টি অটোরিকশা পুড়ে গেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আনোয়ার হোসেন জানান, আগুনে গ্যারেজে থাকা প্রায় ৪২টি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাটির কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত নিরূপণে তদন্ত চলছে।

স্থানীয়দের একটি অংশের দাবি, পাশের সরকারি স্টাফ কোয়ার্টারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত গ্যারেজে ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য দেয়নি ফায়ার সার্ভিস।

তবে দীর্ঘদিন ধরে এই জায়গাটিতে ভোগ দখল করার জন্য বিভিন্ন কৌশলে অপচেষ্টা চালাচ্ছেন, বলে অভিযোগ রয়েছে নাসির নামে এক ব্যক্তির বিরুদ্ধে। যিনি নিজেকে দাবি করেন রোডস এন্ড হাইওয়ের ড্রাইভার। অভিযোগকারী বলেন নাসিরের সুকৌশলে পরিকল্পিতভাবে এই গ্যারেজে এর আগে একবার আগুন দিয়েছিল এবারও নাসিরি এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, আগুনের পুড়ে জায়গাটি পরিষ্কার হলেই তিনি দখলে যেতে পারবে।

শুধু এই গ্যারেজে জায়গায় নয় আগানগরের বহু রোডস এন্ড হাইওয়ের জায়গা নাসির দখল করে ঘরবাড়ি তুলে ভাড়া উঠিয়ে খাচ্ছে বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদক বিক্রির ও গুঞ্জন রয়েছে বলে জানায় অভিযোগকারী জাকির হোসেন।

অভিযোগের বিষয়ে নাসিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কেরানীগঞ্জ দক্ষিণ সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. সাজিদ-উল-মাহমুদ জানান, ফায়ার সার্ভিস ও প্রশাসনের পৃথক তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিষয় : কেরানীগঞ্জে গ্যারেজে আগুন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে স্টাফ কোয়ার্টারের আগুনে পুড়ে ছাই অটোরিকশা গ্যারেজ, দখলচেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের বেরিবাঁধ সড়কসংলগ্ন একটি অটোরিকশার গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজে থাকা অন্তত ৪২টি অটোরিকশা পুড়ে গেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আনোয়ার হোসেন জানান, আগুনে গ্যারেজে থাকা প্রায় ৪২টি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাটির কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত নিরূপণে তদন্ত চলছে।

স্থানীয়দের একটি অংশের দাবি, পাশের সরকারি স্টাফ কোয়ার্টারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত গ্যারেজে ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য দেয়নি ফায়ার সার্ভিস।

তবে দীর্ঘদিন ধরে এই জায়গাটিতে ভোগ দখল করার জন্য বিভিন্ন কৌশলে অপচেষ্টা চালাচ্ছেন, বলে অভিযোগ রয়েছে নাসির নামে এক ব্যক্তির বিরুদ্ধে। যিনি নিজেকে দাবি করেন রোডস এন্ড হাইওয়ের ড্রাইভার। অভিযোগকারী বলেন নাসিরের সুকৌশলে পরিকল্পিতভাবে এই গ্যারেজে এর আগে একবার আগুন দিয়েছিল এবারও নাসিরি এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, আগুনের পুড়ে জায়গাটি পরিষ্কার হলেই তিনি দখলে যেতে পারবে।

শুধু এই গ্যারেজে জায়গায় নয় আগানগরের বহু রোডস এন্ড হাইওয়ের জায়গা নাসির দখল করে ঘরবাড়ি তুলে ভাড়া উঠিয়ে খাচ্ছে বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদক বিক্রির ও গুঞ্জন রয়েছে বলে জানায় অভিযোগকারী জাকির হোসেন।

অভিযোগের বিষয়ে নাসিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কেরানীগঞ্জ দক্ষিণ সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. সাজিদ-উল-মাহমুদ জানান, ফায়ার সার্ভিস ও প্রশাসনের পৃথক তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত