ঢাকার কণ্ঠ
আপডেট : সোমবার, ০৩ আগস্ট ২০২৬ । ০৪:১৪ মিনিট

কেরানীগঞ্জে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে মিস কেসের আবেদন, আটক ১

কেরানীগঞ্জ মডেল ভূমি অফিসে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়াসহ একাধিক ব্যক্তির স্বাক্ষর জাল করে মিস কেসের আবেদন করার অভিযোগে সুমন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। আটক সুমনকে নিয়মিত মামলার জন্য কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

ভূমি অফিস সূত্রে জানা যায়, কেরানীগঞ্জের মান্দাইল মৌজার ৫৮ শতাংশ জমি সংক্রান্ত বিষয়ে সুমন একটি মিস কেসের আবেদন করেন। সোমবার ওই মিস কেসের শুনানির দিন ধার্য ছিল। শুনানির সময় এসিল্যান্ড আবেদনপত্রের কাগজপত্র যাচাই করতে গিয়ে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি শনাক্ত করেন। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি কেরানীগঞ্জ মডেল থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে আটিবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল ভূমি অফিসে গিয়ে মো. সুমনকে গ্রেফতার করে।

অভিযোগ রয়েছে, আবেদনপত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়াসহ একাধিক ব্যক্তির স্বাক্ষর জাল করা হয়েছিল। এ ঘটনায় ভূমি অফিসে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কেরানীগঞ্জ মডেল ভূমি অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া কেরানীগঞ্জ ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে মিস কেসের আবেদন, আটক ১

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

কেরানীগঞ্জ মডেল ভূমি অফিসে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়াসহ একাধিক ব্যক্তির স্বাক্ষর জাল করে মিস কেসের আবেদন করার অভিযোগে সুমন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। আটক সুমনকে নিয়মিত মামলার জন্য কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

ভূমি অফিস সূত্রে জানা যায়, কেরানীগঞ্জের মান্দাইল মৌজার ৫৮ শতাংশ জমি সংক্রান্ত বিষয়ে সুমন একটি মিস কেসের আবেদন করেন। সোমবার ওই মিস কেসের শুনানির দিন ধার্য ছিল। শুনানির সময় এসিল্যান্ড আবেদনপত্রের কাগজপত্র যাচাই করতে গিয়ে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি শনাক্ত করেন। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি কেরানীগঞ্জ মডেল থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে আটিবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল ভূমি অফিসে গিয়ে মো. সুমনকে গ্রেফতার করে।

অভিযোগ রয়েছে, আবেদনপত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়াসহ একাধিক ব্যক্তির স্বাক্ষর জাল করা হয়েছিল। এ ঘটনায় ভূমি অফিসে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কেরানীগঞ্জ মডেল ভূমি অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত