ঢাকার কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় ফরহাদ হোসেন (২৫) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, ফুটপাতে মাছের ব্যবসা ও চাঁদা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আরশীনগর এলাকার ‘রাজ সেলুনে’ এ ঘটনা ঘটে। গুরুতর আহত ফরহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফরহাদ ভোলা জেলার দুলারহাট উপজেলার নূরাবাদ গ্রামের ফারুক হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের আরশীনগরের মেম্বার গলি এলাকায় থাকতেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুরে সেলুনে চুল কাটার সময় ‘অ্যালেক্স গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের ১০ থেকে ১৫ জন সদস্য সেখানে গিয়ে ফরহাদের ওপর হামলা চালায়। সাব্বির ও আরমানের নেতৃত্বে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়েছে।
নিহতের বন্ধু আরিফ দাবি করেন, ফরহাদ মোহাম্মদপুর মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছের ব্যবসা করতেন। ব্যবসা করতে দেওয়ার জন্য অ্যালেক্স গ্রুপের আরমান, সোহেল, কাল্লু ও সাব্বিরসহ কয়েকজন তার কাছে ৫০ হাজার টাকা এককালীন চাঁদা দাবি করে আসছিলেন। প্রতিদিনের জন্যও আলাদা চাঁদা দাবি করা হতো বলে অভিযোগ তার। চাঁদা দিতে অস্বীকৃতি এবং ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ওই গ্রুপের সঙ্গে ফরহাদের বিরোধ চলছিল। এর জেরেই তাকে সেলুনে ঢুকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিল হোসেন ঢাকার কণ্ঠকে বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। থানায় এখনো কোনো অভিযোগ আসেনি, তাই মামলা হয়নি।
তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মামলা হলে আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং কারা এতে জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন