বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান অভিযোগ করেছেন, ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ও ডাকাতির মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির অপচেষ্টা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমান উল্লাহ আমান। তিনি বলেন, কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করা সম্ভব নয়। তবে এ ধরনের তৎপরতার বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে আমান বলেন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও এবার পূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে। দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক সভাপতিত্ব করেন। এ সময় কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কুদ্দুস, এসআরবি-১০-এর ডিএডি নাজির হোসেন এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও আলোচনা হয়।
আমান আরও বলেন, বিএনপি ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে এবং পূজার সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সহযোগিতা করা হবে।
বিষয় : আমান উল্লাহ আমান কেরানীগঞ্জ কেরানীগঞ্জ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন