ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে আবদুল্লাহপুর এলাকায় দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোঃ ইয়াকুব (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নিহতের ভাই মোঃ ইউসুফ জানান, আমার ভাই জমির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।আজ বিকেলে সাড়ে চারটার দিকে কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় একটি জমি দেখার উদ্দেশ্যে তিনি বাসা থেকে মোটরসাইকেলে করে জমি দেখার জন্য যাচ্ছিলেন।পরে দ্রুতগতির একটি প্রাইভেটকার তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে স্বজনেরা উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে, ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ওসেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান,আমাদের গ্রামে বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার চর গুলগুলিয়া এলাকার আব্দুল বারেকের ছেলে। আমার ভাই পেশায় একজন জমি ব্যবসায়ী (ল্যান্ড প্রপার্টিজ) ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন