পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদার করতে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার আটি বাজার-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৫টি দোকান থেকে নগদ প্রায় ৪,৫০০ (চার হাজার পাচশত) টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সরকারি নির্দেশনা অমান্য, নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে গরুর মাংসের দোকান, মুদি দোকান ও ফলের দোকানে জরিমানা করা হয়।
কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুক নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জান্নাতুল মাওয়া, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কেরানীগঞ্জ, ঢাকা।
এ সময় তিনি বলেন, “পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ জনগণের ক্রয়সাধ্যের মধ্যে নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় বা ভেজাল পণ্য বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
ব্যবসায়ীদের প্রতি আহ্বান—সরকার নির্ধারিত মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও অনুসরণ করতে হবে, পণ্যের সঠিক ওজন নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে হবে।
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন র্যাব ১০ এর একটি টিম।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন